মালদা,১৬ ডিসেম্বরঃ বিয়ে বাড়ি থেকে ফেরার পথে কন্যাযাত্রী বোঝাই বুলেরো ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত এক আহত আট এদের মধ্যে আশঙ্কাজনক চার। আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, গাজোল থানার আট মাইল এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, মৃত চালকের নাম, বিনোদ কামতি(৪২)। বাড়ি উত্তর দিনাজপুরের কানকি এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে গোপাল মজুমদার(৪৫),বাপি মজুমদার(২৫),অরুণ মজুমদার(৬৩),প্রদিপ মজুমদার(৩৫) সহ মোট আটজন ভরতি রয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এর মধ্যে তিনজন মহিলাও রয়েছে। তাদের প্রত্যেকের বাড়ি উত্তর দিনাজপুরের কানকি এলাকায়।
পরিজনেরা জানান, গত বৃহস্পতিবার গোপাল মজুমদারের মেয়ের বিয়ে হয় হবিবপুর থানার বুলবুলচন্ডী এলাকায়। শুক্রবার রাতে চারটি বুলেরো গাড়িতে মোট ৩২জন কন্যাযাত্রী বৌভাত খেয়ে বাড়ি ফিরছিলেন, শুক্রবার রাত্রি সাড়ে এগারোটা নাগাদ আটমাইল এলাকায় একটি লরির সামনে ধাক্কা মারে বুলেরো গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ি-চালকের। এরপর আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করাহয়। আশঙ্কাজনক চারজনকে কোলকাতা নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
মালদা